প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতীতে গতকাল সোমবার সকালে গরু বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে সাতটি গরু মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ২২টি গরু নিয়ে ট্রাকটি ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। গরুগুলো ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী বাবুল মিয়ার। মৃত গরুগুলোর মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। বাকি ১৫টি গরু ব্যবসায়ীর কাছে হস্তান্তর করা হয়েছে।