সাতটি গুদাম ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত বাজারের সাতটি পাটের গুদাম আগুনে পুড়ে গেছে। প্রায় ৮০০ মণ পাট পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। এলাকাবাসী জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই বাজারের নজরুল মোল্লার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।