সাতটি ঘর ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকায় গতকাল সোমবার সকালে আগুন লেগে এক ব্যবসায়ীর বসতবাড়ির সাতটি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে ওই এলাকার চাল ব্যবসায়ী আবু বকরের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে ওই ঘরগুলোতে থাকা রেফ্রিজারেটর, টেলিভিশন ও আসবাব পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাজীপুর প্রতিনিধি