সাতটি ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে আগুন লেগে টিনের তৈরি সাতটি ঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, কান্দিগাঁও গ্রামের নাজিম মিয়ার বাড়ির একটি ঘরে প্রথমে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একই পরিবারের সদস্য ফয়সল মিয়া, সেলিম মিয়া, রজব উদ্দিন, সুকমান মিয়া ও রেনু বেগমের পাশাপাশি সাতটি টিনের ঘর পুড়ে যায়।