সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলার সাতটি ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জরিমানা করেন। জরিমানা করা সাতটি প্রতিষ্ঠান হলো: মোরেলগঞ্জের রইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা মমতাজ ক্লিনিক, নিউ তন্বী ডায়াগনস্টিক সেন্টার, রহিমা ক্লিনিক, আরএমও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শরণখোলার রায়েন্দা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সুন্দরবন ক্লিনিক। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্রগুলো অপরিচ্ছন্ন ছিল। কোনো কোনো প্রতিষ্ঠানের অনুমোদনই নেই।