সাতটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ওই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম। অভিযানকালে সাতটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর, নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহার করে খাবার তৈরি, সংরক্ষণ ও পরিবেশনের প্রমাণ মেলে। এর মধ্যে সৈয়দপুর শহরের বিসিক শিল্পনগরে অবস্থিত একটি বেকারিকে এক হাজার টাকা ও একটি লাচ্ছা সেমাই তৈরির কারখানাকে সাত হাজার টাকা জারমানা করা হয়।