অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) রাখার অভিযোগে চট্টগ্রামের সাতটি বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রকে ৩২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এ অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নগরের জিইসি মোড়ের চট্টগ্রামে মেট্রোপলিটন হসপিটালকে ৮ লাখ ১০ হাজার টাকা, মেডিকেল সেন্টারকে ২ লাখ ৫০ হাজার টাকা, রয়েল হসপিটালকে চার লাখ টাকা, প্রবর্তক এলাকার শেভরন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ লাখ টাকা, সিএএসসিআর হসপিটালকে চার লাখ টাকা, গোলপাহাড় এলাকার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা ও মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।