সাতটিতে বিএনপি পাঁচটিতে আ.লীগ সমর্থিতদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ পাঁচটি পদে আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ সাতটিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। সোমবার এ নির্বাচন সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ীরা হলেন: সভাপতি তোজামেঞ্চল হক ও আবদুস ছালাম, সহ-সম্পাদক আবু হোসেন মো. আলমগীর, সদস্য আবু বক্কর সিদ্দিক ও মোস্তফা কামাল। বিএনপি-সমর্থিত ব্যক্তিরা হলেন: সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অর্থ সম্পাদক মোবারক হোসেন, সংস্কৃতি সম্পাদক আলমগীর তালুকদার, লাইব্রেরি সম্পাদক মো. জাকারীয়া, সদস্য সিরাজুল ইসলাম ও হাবিবা ইয়াসমিন।