সাতটির পাঁচটিতেই যুক্তরাজ্য-প্রবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত পাঁচজনই যুক্তরাজ্য-প্রবাসী। আর সাত ইউনিয়নেই সাবেক চেয়ারম্যানরা নির্বাচিত হতে পারেননি। চেয়ারম্যান পদে বিজয়ী প্রবাসীরা হলেন: কলকলিয়া ইউনিয়নে সাজ্জাদুর রহমান, পাটলীতে সিরাজুল ইসলাম, চিলাউড়া হলদিপুরে আরশ মিয়া, রানীগঞ্জে মজলুল হক ও সৈয়দপুর-শাহারপাড়ায় আবুল হাসান। নির্বাচিত অন্য দুজন হলেন, আশারকান্দিতে আইয়ুব খান, পাইলগাঁওয়ে আপ্তাব উদ্দিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সাতটি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে।