সাততলা থেকে ইট-সুরকি পড়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাততলা থেকে মাথায় ইট-সুরকি পড়ে নারীসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন নির্মাণশ্রমিক মনোয়ারা বেগম (৪৫) ও নিরাপত্তা কর্মী জোবায়েদ হোসেন (২৬)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে বিশেষ শিশুদের স্কুল প্রয়াসের সম্প্রসারিত ভবনের সপ্তম তলার ছাদ থেকে ইট-সুরকি নিচে কর্মরত নির্মাণশ্রমিক মনোয়ারা বেগম ও জোবায়েদ হোসেনের মাথায় পড়ে। এতে তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মনোয়ারা ভাষানটেকের ধামালকোটের টিনশেড কলোনিতে থাকতেন। জেবায়েদ হোসেনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।