সাততলা থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় গতকাল বুধবার সকালে সাততলা ভবন থেকে পড়ে গিয়ে মাসুম মিয়া (৪০) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। মাসুম শহরের পাইকপাড়া বেপারী গলি এলাকার মরহুম আতর নাকের ছেলে।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সকাল সাড়ে সাতটায় রং মিস্ত্রি মাসুম টানবাজার এলাকার অলঙ্কার প্লাজার সাততলা ভবন রং করার জন্য বাঁশ বাঁধে। ওই বাঁশে রশি ঝুলিয়ে রং করার সময় আকস্মিকভাবে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মাসুমের মৃত্যু হয়। নিচে নিরাপত্তার জন্য কোনো কিছু না থাকায় এ ঘটনা ঘটে।