সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সোমবার সকালে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বনানী এলাকায় কর্মরত যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি ও বিহঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।
১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ২ লিটার তেল ও ২ কেজি আলু বিতরণ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ওই সমিতি দুটি এলাকার দরিদ্র ও অধিকারবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে চলেছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার রায়, যুগান্তর সমিতির সভাপতি সেতারা বেগম ও বিহঙ্গ সমিতির সভাপতি আয়েশা বেগম এবং প্রতিষ্ঠানের সব কর্মকর্তা ও কর্মচারী। বিজ্ঞপ্তি।