সাততলা বস্তিতে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে দগ্ধ সবজিবিক্রেতা আবুবকর (৬০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, ১৫ মে ভোরে সাততলা বস্তিতে বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে সৃষ্ট আগুনে ৩২টি ঘর পুড়ে যায়। আগুনে ওই বস্তির বাসিন্দা ঘুমন্ত আবুবকর ও তাঁর ছেলে আবু কাওছার (২০) দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা সোয়া একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুবকর মারা যান। তাঁর শরীরের ৪৫ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। বার্ন ইউনিটে চিকিৎসাধীন কাওছারের অবস্থা আশঙ্কাজনক।