সাতরাস্তার মোড়ে বাসের ধাক্কায় নিহত ১, আহত ২
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তার মোড়ে বাসের ধাক্কায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. জামিউর ইসলাম বলেন, বলাকা পরিবহনের একটি বাসের ধাক্কায় হতাহতের এ ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বাসটি সাতরাস্তার মোড়ে এলে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কে থাকা এক রিকশাচালকসহ তিনজন পথচারীকে বাসটি ধাক্কা দেয়। ধাক্কায় ঘটনাস্থলেই পথচারী ট্রাকচালক রবিউল ইসলাম (৪২) মারা যান, দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিরা হলেন রিকশাচালক মো. জাফর (৩৮) ও পথচারী মো. ইসমাইল (২৫)।
জামিউর বলেন, বাসের ব্রেক কাজ না করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ বাসের চালক ও বাসটি আটক করেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।