সাথী হত্যায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গৃহবধূ সাথী হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. মনসুর আলম এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন নিহত গৃহবধূ সাথী ইয়াসমিনের স্বামী মো. আরিফ, তাঁর দুই ভাবি হানিফা হাসান ইভা ও মাহফুজা জান্নাতি লাইভা।
আজ আসামিদের উপস্থিতিতে চার বছর আগের এই মামলার রায় ঘোষণা করা হয়। এতে আরেক আসামি মর্জিনাকে খালাস দেন আদালত। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৪ এপ্রিল নগরের সাধুর মোড় এলাকায় স্বামীর বাড়িতে সাথী ইয়াসমিন টেলিভিশন দেখছিলেন। ওই সময় আসামিরা তাঁর গায়ে আগুন দেন। এ ঘটনায় নগরের বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যামামলা করা হয়।