প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট মাসের অবোধ শিশু সাদমান আরেফিন রিমনের হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। বেশ কিছু দিন ধরে সে ঢাকার ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন। তার সমস্যা ক্রমেই বাড়ছে। চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সাদমানের চিকিৎসায় প্রয়োজন প্রায় ১৪ লাখ টাকা। তার বাবা মো. সালাউদ্দিন একজন স্কুলশিক্ষক। তিনি প্রথম আলোর কালিয়াকৈর বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তাঁর পক্ষে এ বিপুল অঙ্কের অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদের সহায়তার প্রত্যাশী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সালাউদ্দিন, হিসাব নম্বর-১৮২-১০৩-২৬৮৬১, ডাচ্-বাংলা ব্যাংক, সফিপুর শাখা।