সাদমানের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদমান রহমান
সাদমান রহমান

‘সেরা’ শব্দটি তার ভীষণ পছন্দের। তাই পছন্দের সবকিছুর আগে যোগ করতে চায় ‘সেরা’ শব্দটি। যেমন: সেরা বিজ্ঞানী, সেরা বাস্কেটবল খেলোয়াড়। ভাষা প্রতিযোগে সে তিনবার অংশ নিয়েছে। কিন্তু সেরা শব্দটির সাক্ষাৎ মেলেনি। মনে মনে পুষে রাখা স্বপ্ন এবার কিছুটা হলেও তার পূরণ হলো। ঢাকা অঞ্চলে সে হয়েছে সেরাদের সেরা। তবে সাদমানের চোখ কিন্তু জাতীয় প্রতিযোগিতায় সেরা পদকটার দিকেই। পুরো নাম সাদমান রহমান। পড়ছে সেন্ট গ্রেগরিজ হাইস্কুলে, সপ্তম শ্রেণীতে। স্বপ্ন জগৎখ্যাত বিজ্ঞানী হওয়ার। যেমনটি সাদমান বলছিল, ‘আমি আইনস্টাইনের মতো বিজ্ঞানী হতে চাই, তাই উচ্চতর পর্যায়ে পড়তে চাই ফলিত পদার্থবিদ্যা নিয়ে।’
সজীব মিয়া