সাদা কাগজে সই নিয়ে বানানো হলো বাদী
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার এক উপপরিদর্শক (এসআই) এক ব্যক্তিকে আটক করে সাদা কাগজে সই রেখে তাঁকে একটি মামলার বাদী বানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন৷
লিখিত অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরোয়াইল গ্রামের বজলুর রহমানের ছেলে সাইফুল উল্লেখ করেন, তিনি মের্সাস আলহামদুলিল্লা নামের একটি বাল্ক হেডের চালক। গত ১৫ মে তিনি বালুভর্তি বাল্ক হেড নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাটে পৌঁছার পর সোনারগাঁ থানার এসআই শেখ শরীফুল আলম তাঁকে আটক করে থানায় নিয়ে যান এবং একটি সাদা কাগজে স্বাক্ষর নেন৷ পরের দিন সাইফুল জানতে পারেন, তাঁকে একটি চাঁদাবািজ মামলার বাদী করা হয়েছে। ওই মামলায় মেঘনা ঘাট এলাকার নৌঘাটের ইজারাদার জাকির হোসেনসহ ১৩ জনকে আসািম করা হয়েছে। যাদের কাউকেই সাইফুল চেনেন না৷ সাইফুল এসআই শরীফুল আলমের শাস্তির দাবি জানান৷
এ ব্যাপারে এসআই শেখ শরীফুল আলম বলেন, নদীতে চাঁদাবািজ হচ্ছে। বাদী মামলা করতে রািজ হওয়ায় তাঁর স্বাক্ষর নিয়ে মামলাটি লেখা হয়। তাঁর কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়ার প্রশ্নই আসে না।