সাদা কাপড়ের রন্ধনশিল্পীদের তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক ছুটি বা বিশেষ দিবস মানেই উৎসব; আমাদের আনন্দ। অবসর উদ্‌যাপনে আমরা অনেকেই ছুটে যাই পছন্দের রেস্টুরেন্টে, হেঁশেল থেকে একবেলার মুক্তি বা স্বস্তির জন্য। অন্যদিকে, ছুটিতেই রান্নাঘরে ছোটাছুটি বেড়ে যায় সাদা কাপড়ের মানুষগুলোর।

তেমনই একজন সাদা কাপড়ের সুপার হিরো ফুড স্টোরের শেফ জয় মণ্ডল। এই পেশায় নিজের আনন্দময় অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমার এই পেশাগত জীবনে একবার সুযোগ হয় জয় বাংলা কনসার্টে ক্যাটারিং করার। আমরা দুই দিন, দুই রাত টানা কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আসেন এবং আমার রান্না খেয়ে খুব প্রশংসা করেন। এটা আমার জীবনের অন্যতম অর্জন। ফলে ভালো লাগা আর আনন্দও অপরিসীম। তখন মনে হয়েছে, আমার এই পেশায় আসাটা সার্থক।’

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মানুষের তৃপ্ত মুখের হাসিতেই তাঁরা তৃপ্ত হন। আমাদের সন্তুষ্টিতেই তাঁরা খুঁজে নেন অর্জনের আনন্দ। আমাদের ভোজন-মুহূর্তগুলোকে নানান রেসিপিতে রাঙিয়ে দিতে ব্যস্ত থাকেন তাঁরা। পরম যত্নে নিজেদের শৈল্পিক শুভ্রতার চিহ্ন মাখিয়ে দেন সুস্বাদু রান্নায়, স্বাস্থ্যসম্মত খাবারে।

‘ভালো খাবার প্রস্তুত করার জন্য আমাদের প্রধান যে বিষয়ে গুরুত্ব দিতে হয়, সেটা হলো পরিচ্ছন্নতা নিশ্চিত করা। রান্না করার সময় বা রান্না প্রস্তুত করার সময় আমরা সব সময় সর্বোচ্চ সতর্ক থাকি, যাতে আমাদের পোশাক সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পোশাকে যেন কোনো রকম দাগ বা ময়লা না লাগে। আর আমি প্রতিদিনের কাজ শেষে পোশাক পরিষ্কার করি। প্রতিদিন ইস্ত্রি করি।’ বলছিলেন শেফ জয় মণ্ডল।

জয় মণ্ডলের মতো অসংখ্য শেফ আমাদের তৃপ্তমুখের হাসিতেই পান কাজের অনুপ্রেরণা। এই সন্তুষ্টি নিয়েই তাঁরা খুঁজে নেন নিজের পেশার সাফল্য এবং সামনে এগিয়ে চলার আনন্দ।

শেফ বা রন্ধনশিল্পী পরিচয়ের এই ‘সাদা কাপড়ের সুপার হিরো’দের প্রতি আমাদের শ্রদ্ধা।