সাদা মনের মানুষ মাহমুদা খাতুন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর নোয়াখালীর প্রথম নারী চিকিৎসক ও সাদা মনের মানুষ হিসেবে খেতাবপ্রাপ্ত ডা. মাহমুদা খাতুন (৮৩) আর নেই। বার্ধক্যজনিত রোগে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গতকাল মঙ্গলবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন।
মাহমুদা খাতুন ১৯৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এর দুই বছর পর ১৯৫৮ সালে নোয়াখালী জেনারেল হাসপাতালে যোগদান করেন। ১৯৯৪ সালে নোয়াখালী চিকিৎসা সহকারী বিদ্যালয়ের (ম্যাট্স) অধ্যক্ষ হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন। তাঁর স্বামী প্রয়াত ডা. মোয়াজ্জেম হোসেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী-১ আসনের সাংসদ ছিলেন।
গতকাল রাতেই নোয়াখালী শহরের ল’ইয়ার্স কলোনিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মাহমুদা খাতুনকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে নোয়াখালীর বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।