সাদাকালো ৬৪-এর চেস অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের সেরা দাবাড়ু মনোনীত হয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সেরা মহিলা দাবাড়ু হয়েছেন ফিদে মাস্টার নাজরানা খান ইভা। তাহসিন তাজওয়ার জিয়া হয়েছেন সেরা উদীয়মান খেলোয়াড়। আর তরফদার মো. রুহুল আমিন হয়েছেন সেরা সংগঠক। রাজধানীর মতিঝিলে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে গত শুক্রবার সন্ধ্যায় দাবাবিষয়ক ম্যাগাজিন সাদাকালো ৬৪-এর আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় দাবা অ্যাওয়ার্ড ২০১৬ দেওয়া হয়। অনুষ্ঠানে দেশে দাবার বিকাশে অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রথম সাধারণ সম্পাদক অধ্যাপক শরফুদ্দিন রেজা হাইকে। বিজ্ঞপ্তি