সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নরসিংদীতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। তাদের আর্থিক সহায়তা করে অ্যাসিস্ট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি)। সকাল ১০টায় প্রথমে সার্কিট হাউসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ওই কার্যালয়ের সম্মেলনকক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে আলোচনা সভা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আইয়ুব খান, জেলা দৃষ্টিপ্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি শামসুল হক প্রমুখ। নরসিংদী প্রতিনিধি|