সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাদাছড়ি হোক আত্মনির্ভরশীলতার প্রতীক’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল শনিবার ফরিদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। সেখানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরাদুল হক সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের বোঝা মনে না করে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ব্যক্তিতে পরিণত করতে হবে। পরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।