সাদাত সেলিম ঢাকা ক্লাবের চতুর্থবারের মতো সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা ক্লাবের বার্ষিক নির্বাচনে সাদাত হোসেন সেলিম ২০১০-১১ সালের জন্য সভাপতি পদে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হন। ঢাকা ক্লাবের ৯৯ বছরের ইতিহাসে সাদাত হোসেন সেলিম চতুর্থ সভাপতি, যিনি পরপর চারবার নির্বাচিত হন। দুজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে তিনি ৬৮৪ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মশিউজ্জামান (রোমেল) পেয়েছেন ৩২২ ভোট।প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী পরিষদ নির্বাচিত হয়। পরিষদের নবনির্বাচিত সদস্যরা হলেন মো. ইশতিয়াক হোসেন, নূরুল ইসলাম খান, সৈয়দ শাইখুল আরেফীন, আশরাফুজ্জামান খান, জাহিদ হাসান, রুহুল আমিন, গাউছউদ্দিন খান, সাকিল কাসেম, টুলু কলিমুল্লাহ ও শাহজাহান চৌধুরী। বিজ্ঞপ্তি।