সাদাত হোসেন এফএসসিবির চেয়ারম্যান নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ক্লাবের সভাপতি সাদাত হোসেন সেলিম দেশের ২২টি সামাজিক ক্লাবের সমন্বয়ে গঠিত ফাউন্ডেশন অব সোশ্যাল ক্লাবস ইন বাংলাদেশের (এফএসসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফাউন্ডেশনের প্রথম চেয়ারম্যান হিসেবে তিনি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। গত শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ফাউন্ডেশন। তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ফাউন্ডেশনের উদ্বোধন করেন। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সন্ত্রাস দমন, মাদকদ্রব্যের অপব্যবহার, অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ফাউন্ডেশন অব সোশ্যাল ক্লাবস ইন বাংলাদেশ গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তি।