সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ই-কমার্সবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ই-কমার্সবিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ইন্টারনেট ব্যবহার করে ই-কমার্সের মাধ্যমে কীভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহজভাবে অতি দ্রুত বাণিজ্যের প্রসার ঘটিয়ে উদ্যোক্তা হওয়া যায় এ ব্যাপারে পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য মঞ্জুর আল ফেরদউস। অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ বর্তমান সময়ের জন্য খুব ফলপ্রসূ। দক্ষতার পরিচয় দিয়ে ই-কমার্সে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যবসার প্রসারের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক মঞ্জুর আল ফেরদউস ই-কমার্সের বিভিন্ন দিক যেমন ডোমেইন এবং হোস্টিং নির্বাচন, কিওয়ার্ড রিসার্চ, প্রোডাক্ট ডেলিভারি, কাস্টমার সাপোর্ট, পেমেন্ট সিস্টেম, মার্কেটিং ইত্যাদি সম্পর্কে ধারণা দেন। পরে ই-কমার্সে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. রাশেদুল হাসান। বিজ্ঞপ্তি।