সাদার্ন বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাহকসেবা বিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মূলত গ্রাহক সেবাকে প্রাধান্য দিয়ে কীভাবে ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়া সম্ভব এ ব্যাপারে সঠিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন বাংলালিংকের কাস্টমার কেয়ার চট্টগ্রামের সহযোগী ব্যবস্থাপক মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর আ ন ম আব্দুল মোক্তাদীর।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় ব্যবসা প্রশাসন অনুষদের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।