সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমার বইমেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী (বঁায়ে) ও অন্য অতিথিরা বই দেখছেন। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো
প্রথমার বইমেলায় সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী (বঁায়ে) ও অন্য অতিথিরা বই দেখছেন। ছবিটি গতকাল সকাল ১০টায় তোলা l প্রথম আলো

চট্টগ্রামের সাদার্ন বিশ্ববিদ্যালয়ের মেহেদীবাগ শহীদ মির্জা লেন ক্যাম্পাসে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের বইমেলা। গতকাল সোমবার সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী।
উদ্বোধনী অুনষ্ঠানে উপাচার্য বলেন, ‘বই আমাদের সান্ত্বনা ও অনুপ্রেরণার উৎস। বইহীন কোনো সভ্যতা কল্পনা করা যায় না।’ প্রথমার বইমেলার এই আয়োজনকে তিনি ছাত্রবান্ধব বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। তিনি বলেন, পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত প্রথমা প্রকাশন এরই মধ্যে দুই শতাধিক বই বাজারে এনেছে। মান ও বিষয়বৈচিত্রে৵ সমৃদ্ধ বইগুলো পাঠকসমাদৃত হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি খালেদা হানুম, সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শরিফুজ্জামান, রেজিস্ট্রার মমতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের সভাপতি ইসরাত জাহান, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার প্রমুখ।
মেলা ২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
ও শিক্ষকদের সুবিধার জন্য মেলায় প্রদর্শিত বইগুলো ৩০ শতাংশ ছাড় দিয়ে বিক্রি করা হবে বলে আয়োজকেরা জানান।