সাদিয়া ফারুকের ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিয়া ফারুক সিলভি আর নেই। তিনি ৫ মার্চ নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার উত্তরায় তাঁকে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে সাদিয়া স্বামী শিবলি কে আজিজ, বাবা আনোয়ার ফারুক, মা দরদেনেওয়াজ বেগমসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শনিবার বাদ আসর ঢাকার উত্তরায় সাদিয়ার বাবার বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।