সাদিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার কালিচান্না গ্রামের বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে সাদিয়ার সদা হাসিমাখা মুখ আজ ম্লান হতে চলেছে। মাত্র ছয় বছরের এই ফুটফুটে শিশুটি প্রাণঘাতী ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, সাদিয়াকে সারিয়ে তুলতে প্রচুর টাকা ব্যয় হবে। তার বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া বর্তমানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মেয়ের চিকিৎসায় তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শাহ আলম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫২০১২০২৩০০৪৫৭০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা। বিজ্ঞপ্তি।