সাদিয়া অবশেষে জিপিএ-৫ পেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসির প্রকাশিত ফলাফলের এক মাস পর খুলনা নগরের সরকারি করোনেশন বালিকা বিদ্যালয়ের প্রথম স্থান অধিকারী সাদিয়া চৌধুরী জিপিএ-৫ পেয়েছে।১২ মে ফল ঘোষণার দিনটি সাদিয়ার জন্য ছিল কষ্টের। কারণ, তার ফলাফল ছিল সাময়িক স্থগিত। তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর ১৬ জুন যশোর বোর্ড কর্তৃপক্ষ সাদিয়ার জিপিএ-৫ পাওয়ার কথা ঘোষণা করেছে।সাদিয়ার বাবা মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘নিজের যোগ্যতায় সাদিয়া জিপিএ-৫ ছিনিয়ে এনেছে। স্কুলের মাধ্যমে আমরা বৃহস্পতিবার বোর্ডের কাগজপত্র হাতে পেয়েছি।’সাদিয়া প্রথম আলো আয়োজিত গণিত অলিম্পিয়াডে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে।