সাদিয়ার মৃত্যুর ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রী সাদিয়া আক্তার পিংকির (১৪) মারা যাওয়ার ঘটনায় একটি আত্মহত্যার প্ররোচনা মামলা হয়েছে। গত রোববার নিজেদের বাড়িতে গলায় ফাঁস দিয়ে সাদিয়া আত্মহত্যা করে।মুগদা থানার পুলিশ জানিয়েছে, পিংকির বাবা বাবুল হোসেনের দায়ের করা ওই মামলায় পাখি ও পান্না নামের দুই তরুণীকে আসামি করা হয়েছে। এরা দুজনই পিংকিকে অপহরণের দায়ে অভিযুক্ত তরুণ রনির বোন।মুগদা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, অনেক দিন ধরে পিংকিকে উত্ত্যক্ত করে আসছিল যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা রনি ও তার বন্ধুরা। ২৮ নভেম্বর ধলপুরে সাদিয়ার স্কুলের সামনে থেকে তাকে অপহরণ করে রনি। পরে যাত্রাবাড়ী থানার পুলিশ ২ ডিসেম্বর রনিকে গ্রেপ্তার করে ও সাদিয়াকে উদ্ধার করে। এরপর গত রোববার রনির জামিন আবেদন নামঞ্জুর হয়। অভিযোগ রয়েছে, এ ঘটনার জন্য সাদিয়াদের বাসায় গিয়ে ব্যাপক গালিগালাজ করে আসে রনির দুই বোন। এর পরই সাদিয়া ফাঁস দিয়ে আত্মহত্যা করে।গতকাল সোমবার নিহত সাদিয়ার বাসায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন।