সাদুল্যাপুরে ইউএনওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একটি মানহানি মামলায় আদালতে হাজির না হওয়ায় গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আজিজুর রহমান গতকাল বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন।তবে ইউএনও গতকালই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেছেন।ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখতিয়ারবহির্ভূত ধারায় এক প্রকৌশলীকে এক মাসের দণ্ডাদেশ ও জরিমানা আদায়ের অভিযোগে প্রকৌশলীর বাবা বাদী হয়ে ইউএনওর বিরুদ্ধে এই মামলা করেন।মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১০ মার্চ মাদক সেবনের অভিযোগে রংপুর বরেন্দ্র মহুমুখী প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল আলমকে এক মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মাদক নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ২৫ ও ২২(২) ধারায় সাদুল্যাপুর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক এই দণ্ডাদেশ দেন। সেদিনই মঞ্জুরুলকে জেলা কারাগারে পাঠানো হয়। মঞ্জুরুল সাদুল্যাপুরে শশুরবাড়ি বেড়াতে এসেছিলেন।এই ঘটনায় মঞ্জুরুলের বাবা মহিউদ্দিন আলমগীর বাদী হয়ে ২৫ মার্চ ইউএনও, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামসুজ্জামান ও মোমিনুল ইসলামের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।আদালত এই মামলায় গত ২৭ জুলাই ইউএনও ও মোমিনুল ইসলামকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন। মোমিনুল ইসলাম গতকাল আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন। কিন্তু ইউএনও আদালতে হাজির না হওয়ায় বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।