সাদুল্যাপুরে ট্রাকচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় একটি ট্রাকের চাপায় জেমী খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
জেমী উপজেলার হিংগারপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।
ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মোস্তাফিজার রহমান জানান, বিকেল পাঁচটার দিকে জেমী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়।
ট্রাকটি আটক করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে।