সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সোনাতলা গ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক কৃষক মারা গেছেন। গত সোমবার এই ঘটনা ঘটে। তিনি সোনাতলা গ্রামের বাসিন্দা ছিলেন।
সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে ঘাস কাটার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি আবু বক্কর। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের জমিতে বিদ্যুতের তারের সঙ্গে জড়ানো অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এই ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।