সাদুল্যাপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকভগবানপুর গ্রামে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রানা মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রানা ওই গ্রামের হেলাল মোল্লার ছেলে। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে রানা মোল্লার সঙ্গে একই গ্রামের ইউসুফ আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল বিকেলে ইউসুফ আলী ও তাঁর লোকজন রানার বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ওসি জানান, গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রানা মোল্লা মারা যান।