সাদুল্লাপুরে মাছ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের শালাইপুর গ্রামে গত মঙ্গলবার রাতে সুনীল চন্দ্র দাস (৪০) নামের এক মাছ ব্যবসায়ী খুন হয়েছেন। সুনীল ওই গ্রামের শশী চন্দ্র দাসের ছেলে।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্র জানায়, সুনীল গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেলে করে ব্যক্তিগত কাজে গাইবান্ধা শহরের উদ্দেশে রওনা দেন। রাতে আর বাড়িতে ফেরেননি। গতকাল বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ির অদূরে ধানের জমিতে তাঁর লাশ পরে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা সুনীলকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।