সাদেক খানের দোয়া মাহফিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক সাদেক খানের দোয়া মাহফিল আজ বুধবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বর্ষীয়ান সাংবাদিক সাদেক খান গত সোমবার সকালে রাজধানীর বারিধারায় নিজের বাসায় মারা যান। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বাদ জোহর আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হয়।

সাদেক খান সাপ্তাহিক হলিডে পত্রিকার কন্ট্রিবিউটিং এডিটর ছিলেন। পত্রপত্রিকায় কলাম ও প্রবন্ধ লিখেছেন। ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। সাদেক খানের বাবা বিচারপতি আবদুল জব্বার খান পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন। বিজ্ঞপ্তি।