সাদেক হোসেন ও হান্নান শাহ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মীদের সহিংসতায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম  মোস্তাফিজুর এই আদেশ দেন।

গতকাল মতিঝিল থানার পৃথক দুটি মামলায় হান্নান শাহকে ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। এ ছাড়া ৫ মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় পুলিশসদস্য শাহজাহান হত্যা মামলায় সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় হান্নান শাহকে ১০ কার্য দিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এ ছাড়া পুলিশ হত্যা মামলায় হান্নান শাহ ও সাদেক হোসেনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক মামলায় তাঁদের জামিনের আবেদন নাকচ করে দেন।