সাদেক হোসেন খোকা মুক্তি পেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক সাদেক হোসেন খোকা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
সাদেক হোসেনের একান্ত সহকারী মনিরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, গত বছরের ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেনকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে থাকা সব কটি মামলায় জামিনের পর গতকাল তিনি কারাগার থেকে মুক্তি পান। দলের নেতা-কর্মীরা কারাফটকে তাঁকে স্বাগত জানান।