সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানায় দুদকের উপপরিচালক মাহাবুবুল আলম এ মামলা করেন।
আজ দুদকের জনসংযোগ শাখা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
মামলায় বিএনপির এই নেতার বিরুদ্ধে ঢাকার মেয়র থাকাকালীন ১৩৮টি দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।