প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি মাসেই ২৮তম বিসিএসের ফল প্রকাশ, মুক্তিযোদ্ধার সন্তানদের যথাযথভাবে নিয়োগ এবং সাধারণ ক্যাডারের পদসংখ্যা বাড়িয়ে দেড় হাজার করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন প্রার্থীরা।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. বশিরউদ্দিন। উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মো. আরাফাত, মেহেদী হাসানসহ শতাধিক প্রার্থী।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের স্থবিরতা দূর করার নির্দেশ দিয়েছেন। সরকার ২০১১ সালের মধ্যে এক হাজার সহকারী পুলিশ সুপার নিয়োগের ঘোষণা দিয়েছে। কাজেই ২৮তম বিসিএসের মাধ্যমেই সেটা করা উচিত।