সাধারণ ছাত্রকে মারধর করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আবদুল জলিলকে মারধর করেছেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী৷
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম ওরফে বাবু কয়েকজন কর্মীকে নিয়ে আবদুল জলিলের ওপর চড়াও হন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন তাঁরা৷ একপর্যায়ে জলিল সেখান থেকে দৌড়ে পালিয়ে যান৷
আবদুল জলিলের কয়েকজন সহপাঠী বলেন, কলা অনুষদের ক্যানিটনে গত রোববার শিশির ইসলামের সহযোগী ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে জলিলের কথা-কাটাকাটি হয়৷ এর জের ধরে তাঁকে মারধর করা হয়৷
শিশির ইসলাম দাবি করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় আমার নেতা-কর্মীরা তাঁর (জলিল) ওপর চড়াও হয়৷’
অভিযোগ অস্বীকার করে আবদুল জলিল বলেন, ‘আমি কলা অনুষদের সামনে দিয়ে আসছিলাম৷ হঠাৎ ছাত্রলীগের কয়েকজন এসে আমাকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে৷’