সাধারণ ছাত্রকে মারধর করল ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা অর্থনীতি বিভাগের মাস্টার্সের এক ছাত্রকে গতকাল সোমবার দুপুরে পিটিয়ে আহত করেছেন। বাসে বসা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে ছাত্রলীগের কর্মীরা তাঁকে পিটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে ফার্মগেট থেকে লোকাল বাসে ক্যাম্পাসে আসছিলেন সোহেল। এ সময় সিটে বসা নিয়ে তাঁর সঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মীর কথা-কাটাকাটি হয়। দুপুর সাড়ে বারোটার দিকে সোহেল ক্যাম্পাসে এলে ছাত্রলীগের কর্মী সোহাগ, আনিস, শরীফ, ফয়সালসহ বেশ কয়েকজন তাঁকে প্রশাসনিক ভবনের পেছনে ডেকে নিয়ে পেটান। পরে অন্য ছাত্র ও পুলিশ তাঁকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে।