প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরামপুর কলেজে সাধারণ জ্ঞানের প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কুশিয়ারা দল চ্যাম্পিয়ন ও মহানন্দা দল রানারআপ হয়েছে। কলেজের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের মিলনায়তনে গতকাল রোববার সকালে এর আয়োজন করা হয়। কলেজ সূত্রে জানা যায়, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রথম পর্যায়ে কলেজের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে থেকে ৬০ জনকে বাছাই করে ২০টি নদীর দল গঠন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করেন। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার, শিক্ষক আবদুল মোমেন, রোভার স্কাউটের শিক্ষার্থীরা প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি