সাধারণ ডায়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশে নিষিদ্ধঘোষিত সর্বহারা পার্টির পরিচয়ে সাংবাদিকের কাছে মুঠোফোনে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। তাড়াশ থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) ওই সাংবাদিক এ অভিযোগ করেছেন। থানা সূত্রে জানা গেছে, তাড়াশ ডিগ্রি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক ও দৈনিক করতোয়ার তাড়াশ প্রতিনিধি মেহেরুল ইসলামকে গত শুক্রবার রাত আটটার মুঠোফোন থেকে রণজিৎ নামের এক ব্যক্তি চাঁদা দাবি করে। অন্যথায় তাঁর একমাত্র ছেলেকে অপহরণ করে হত্যার হুমকি দেওয়া হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।