সাধারণ নির্বাচন ঘিরে দেশে কী হয় বলা যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেছেন, সরকারি দল এবং বিরোধী দল যেভাবে মুখোমুখি অবস্থান নিয়েছে, তাতে আগামী সাধারণ নির্বাচন ঘিরে দেশে কী হয়, তা বলা যায় না। দেশ এক ভয়াবহ সংকটের দিকে অগ্রসর হচ্ছে। দুই পক্ষের সংলাপই সংকট উত্তরণের একমাত্র পথ।
গতকাল রোববার ফেনী মহীপালে এক সমাবেশে মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা জি এম কাদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি মহাজোটে না থেকে এককভাবে নির্বাচন করতে পারে, অথবা জনগণের আকাঙ্ক্ষা বিবেচনায় নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে।’