সাধারণ পরিষদের অধিবেশন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশন গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন ইরান ও ইসরায়েলের একে অন্যের বিরুদ্ধে যুদ্ধংদেহি কথাবার্তার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, দুই পক্ষের এ ধরনের কথাবার্তা বিপর্যয় ডেকে আনতে পারে।নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উদ্বোধনী অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেন বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে আমাদের যা করা দরকার হবে, আমরা তা-ই করব।’ইসলামের অবমাননা করে চলচ্চিত্র নির্মাণের প্রতিবাদে ছড়িয়ে পড়া সহিংসতার নিন্দা জানান ওবামা। জাতিসংঘের চলতি অধিবেশনজুড়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার প্রসঙ্গ আলোচিত হচ্ছে। লিবিয়ায় নিহত মার্কিন রাষ্ট্রদূতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তৃতা শুরু করেন ওবামা। তিনি বলেন, ‘আজ আমাদের অবশ্যই ঘোষণা করা উচিত, সহিংসতা ও অসহিষ্ণুতার কোনো স্থান এই জাতিসংঘে হবে না।’সাধারণ অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ায় চলমান লড়াইকে ‘বিশ্বে শাখাপ্রশাখা বিস্তারকারী আঞ্চলিক বিপর্যয়’ বলে মন্তব্য করেন। তিনি সিরিয়ায় চলমান লড়াইকে ‘বিশ্বে শাখাপ্রশাখা বিস্তারকারী আঞ্চলিক বিপর্যয়’ বলে মন্তব্য করেন। তিনি এ ব্যাপারে বিভক্ত নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ায় সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে বিষয়টিকে ভিন্নভাবে দেখা আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে না। সিরিয়ায় মূলত সরকারি বাহিনী মানবাধিকার লঙ্ঘন করেই চলেছে। তবে বিরোধীরাও এ অভিযোগ থেকে মুক্ত নয়। জনসাধারণ চায়, জাতিসংঘ এ সংকট নিরসনে এগিয়ে আসুক। এএফপি, বিবিসি।