সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর ভাষণ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে আজ শনিবার ভাষণ দেবেন। তিনি বাংলা ভাষায় ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসসের।প্রধানমন্ত্রী ভাষণে বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা দেওয়ার আবেদন পুনর্ব্যক্ত করবেন। বিগত ২০০০ সালে প্রধানমন্ত্রী থাকাকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে ‘শান্তি-সংস্কৃতি’র যে প্রস্তাব করেছিলেন, এবারের অধিবেশনে সেই প্রস্তাবের প্রতি বিশ্বসম্প্রদায়ের সমর্থন আশা করছেন।গতকাল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র কংগ্রেসের বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান জোসেফ ক্রাউলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল সুইটে সৌজন্য সাক্ষা ৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, দুজনের বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের অনুমোদনের বিষয়ে আলোচনা হয়।এ ছাড়া সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সউদ-আল ফয়সাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর হোটেল সুইটে সাক্ষা ৎ করেন।শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত: সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনের সভাপতি নাসির আবদুল আজিজ আল-নাসের গত বৃহস্পতিবার রাতে জাতিসংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা ৎ করেন। প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের মূলো ৎপাটনে বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমরা কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে আমাদের মাটি ব্যবহার করতে দেব না।’