প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সাধারণ পাঠকক্ষ বৃদ্ধির দাবিতে গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেখানে গিয়ে দাবি পূরণের আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি প্রত্যাহার করেন। শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাসের গ্রন্থাগারে সাধারণ পাঠকক্ষে আসন মাত্র ৬২টি। প্রতিদিন সকালে এসে লাইনে দাঁড়িয়ে থাকেন প্রায় ২০০ শিক্ষার্থী। এতে করে আসন না পাওয়া শিক্ষার্থীরা বাধ্য হয়ে ফিরে যান।